দাখিল পরীক্ষার রুটিন ২০২৬ মাদ্রাসা বোর্ড PDF

দাখিল পরীক্ষার রুটিন ২০২৬ মাদ্রাসা বোর্ড PDF

দাখিল পরীক্ষার রুটিন ২০২৬ মাদ্রাসা বোর্ড কর্তৃক ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।এখন শিক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো— কোন বিষয়ের পরীক্ষা কবে, কোনগুলোর মাঝে কতদিন বিরতি আছে, আর সেই অনুযায়ী পড়ার পরিকল্পনা ঠিক করা। সঠিক রুটিন সামনে থাকলে প্রস্তুতি অনেক সহজ ও গোছানো হয়।

এই আর্টিকেলে বোর্ড প্রকাশিত দাখিল পরীক্ষার রুটিন ২০২৬ বিষয়ভিত্তিকভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যবহারিক পরীক্ষার সময়, পরীক্ষার হলে করণীয় গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং রুটিন অনুযায়ী পড়ার বাস্তব প্রস্তুতি গাইডও যোগ করা হয়েছে— যাতে তুমি পরিকল্পনা করে এগোতে পারো। ২০২৬ সালের (HSC) এইচএসসি পরীক্ষার নতুন সিলেবাস .pdf

দাখিল পরীক্ষা ২০২৬ কবে শুরু?

মাদ্রাসা বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী—

  • পরীক্ষা শুরু: ২১ এপ্রিল,২০২৬ রোজ মঙ্গলবার
  • পরীক্ষা শুরু সময়: সকাল ১০:০০ টা

পরীক্ষা ধারাবাহিকভাবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত চলবে।

দাখিল পরীক্ষার বিষয়ভিত্তিক রুটিন ২০২৬

নিচের সময়সূচি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঘোষিত অফিসিয়াল রুটিন অনুযায়ী সাজানো হয়েছে—

আবশ্যিক বিষয়সমূহ

বিষয়তারিখদিন
কুরআন মাজিদ ও তাজবিদ২১ এপ্রিল ২০২৬মঙ্গলবার
আরবি ১ম পত্র২৩ এপ্রিল ২০২৬বৃহস্পতিবার
গণিত২৬ এপ্রিল ২০২৬রবিবার
আরবি ২য় পত্র২৮ এপ্রিল ২০২৬মঙ্গলবার
বাংলা ১ম পত্র৩০ এপ্রিল ২০২৬বৃহস্পতিবার
বাংলা ২য় পত্র৩ মে ২০২৬রবিবার
ইংরেজি ১ম পত্র৫ মে ২০২৬মঙ্গলবার
ইংরেজি ২য় পত্র৭ মে ২০২৬বৃহস্পতিবার
হাদিস শরিফ১০ মে ২০২৬রবিবার
আকাইদ ও ফিকহ১১ মে ২০২৬সোমবার

বিজ্ঞান, মানবিক ও ঐচ্ছিক বিষয়সমূহ

  • ১২ মে ২০২৬ (মঙ্গলবার): পৌরনীতি, কৃষিশিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান,মানতিক,উর্দু,ফার্সি,বাংলাদেশ ও বিশ্বপরিচয়।
  • ১৩ মে ২০২৬ (বুধবার): ইসলামের ইতিহাস,পদার্থবিজ্ঞান।
  • ১৪ মে ২০২৬ (বৃহস্পতিবার): তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)
  • ১৭ মে ২০২৬ (রবিবার):রসায়ন(তত্ত্বীয়),তাজভিদ নসর ও নজম(মুজাব্বিদ গ্রুপ),তাজভিদ(হিফজুল কুরআন) বিভিন্ন বিভাগীয় ঐচ্ছিক বিষয়
  • ২০ মে ২০২৬ (বুধবার): জীববিজ্ঞান
  • ২৪ মে ২০২৬ (রবিবার): উচ্চতর গণিত

দাখিল ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ২০২৬

লিখিত পরীক্ষা শেষে আগামী ৭ জুন থেকে ১৪ জুনের মধ্যে দাখিল পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে, তাই সঠিক তারিখ মাদ্রাসা থেকে নিশ্চিত করে নেবে।

দাখিল পরীক্ষার রুটিন ২০২৬ মাদ্রাসা বোর্ড PDF

২০২৬ সালের মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময়সূচী বা রুটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক প্রস্তুতির পরিকল্পনা করতে এবং প্রতিটি বিষয়ের জন্য সময় বণ্টন করতে দাখিল পরীক্ষার রুটিন ২০২৬ মাদ্রাসা বোর্ড PDF সংগ্রহ করা জরুরি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রুটিনটি প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থীরা তা সহজেই ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার তারিখ, সময় এবং বিষয়ভিত্তিক বিন্যাস জানতে এবং অফলাইনে ব্যবহারের সুবিধার্থে এখনই পিডিএফ (PDF) কপিটি সংগ্রহ করে আপনার চূড়ান্ত প্রস্তুতি শুরু করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *