ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। চাঁদ দেখার সাপেক্ষে ১৪৪৭ হিজরী সনের পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ১৮ বা ১৯ ফেব্রুয়ারি ২০২৬ থেকে।
২০২৬ সালের রমজান কত তারিখ
পবিত্র রমজান মাসের তারিখ ইতোমধ্যে ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। সৌদি আরবের জ্যোতিবিদ্যা বোর্ডের সদস্য ও রয়েল উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলাইমান আল-মানেয়া জানান, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) থেকে সৌদি আরবে পবিত্র মাহে রমজান শুরু হতে পারে।
তিনি আরও বলেন, জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী ১৪৪৭ হিজরী সনের রমজান মাসের চাঁদ ওইদিন সন্ধ্যায় দৃশ্যমান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার ওপর নির্ভর করবে এবং সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে।
উল্লেখ্য, বাংলাদেশসহ অন্যান্য দেশে রমজান শুরুর তারিখ স্থানীয় চাঁদ দেখার ওপর ভিত্তি করে একদিন এগিয়ে বা পিছিয়ে যেতে পারে।
সাহরী ও ইফতারের সময়সূচি
পবিত্র মাহে রমজান ১৪৪৭ হিজরী, ১৪৩২ বঙ্গাব্দ, ২০২৬ খ্রিস্টাব্দ
| ১৪৪৭ হিজরী রমজান | তারিখ (২০২৬) | বার | সাহরীর শেষ সময় | ফজরের ওয়াক্ত শুরু | ইফতারের সময় |
|---|---|---|---|---|---|
| ১ | ১৯ ফেব্রুয়ারি | বৃহস্পতিবার | ৫:০৪ মি. | ৫:০৪ মি. | ৬:০৬ মি. |
| ২ | ২০ ফেব্রুয়ারি | শুক্রবার | ৫:০৩ মি. | ৫:০৩ মি. | ৬:০৭ মি. |
| ৩ | ২১ ফেব্রুয়ারি | শনিবার | ৫:০২ মি. | ৫:০২ মি. | ৬:০৭ মি. |
| ৪ | ২২ ফেব্রুয়ারি | রবিবার | ৫:০১ মি. | ৫:০১ মি. | ৬:০৮ মি. |
| ৫ | ২৩ ফেব্রুয়ারি | সোমবার | ৫:০০ মি. | ৫:০০ মি. | ৬:০৮ মি. |
| ৬ | ২৪ ফেব্রুয়ারি | মঙ্গলবার | ৪:৫৯ মি. | ৪:৫৯ মি. | ৬:০৯ মি. |
| ৭ | ২৫ ফেব্রুয়ারি | বুধবার | ৪:৫৮ মি. | ৪:৫৮ মি. | ৬:০৯ মি. |
| ৮ | ২৬ ফেব্রুয়ারি | বৃহস্পতিবার | ৪:৫৭ মি. | ৪:৫৭ মি. | ৬:১০ মি. |
| ৯ | ২৭ ফেব্রুয়ারি | শুক্রবার | ৪:৫৬ মি. | ৪:৫৬ মি. | ৬:১০ মি. |
| ১০ | ২৮ ফেব্রুয়ারি | শনিবার | ৪:৫৫ মি. | ৪:৫৫ মি. | ৬:১১ মি. |
| ১১ | ১ মার্চ | রবিবার | ৪:৫৪ মি. | ৪:৫৪ মি. | ৬:১১ মি. |
| ১২ | ২ মার্চ | সোমবার | ৪:৫৩ মি. | ৪:৫৩ মি. | ৬:১২ মি. |
| ১৩ | ৩ মার্চ | মঙ্গলবার | ৪:৫২ মি. | ৪:৫২ মি. | ৬:১২ মি. |
| ১৪ | ৪ মার্চ | বুধবার | ৪:৫১ মি. | ৪:৫১ মি. | ৬:১৩ মি. |
| ১৫ | ৫ মার্চ | বৃহস্পতিবার | ৪:৫০ মি. | ৪:৫০ মি. | ৬:১৩ মি. |
| ১৬ | ৬ মার্চ | শুক্রবার | ৪:৪৯ মি. | ৪:৪৯ মি. | ৬:১৪ মি. |
| ১৭ | ৭ মার্চ | শনিবার | ৪:৪৮ মি. | ৪:৪৮ মি. | ৬:১৪ মি. |
| ১৮ | ৮ মার্চ | রবিবার | ৪:৪৭ মি. | ৪:৪৭ মি. | ৬:১৫ মি. |
| ১৯ | ৯ মার্চ | সোমবার | ৪:৪৬ মি. | ৪:৪৬ মি. | ৬:১৫ মি. |
| ২০ | ১০ মার্চ | মঙ্গলবার | ৪:৪৫ মি. | ৪:৪৫ মি. | ৬:১৬ মি. |
| ২১ | ১১ মার্চ | বুধবার | ৪:৪৪ মি. | ৪:৪৪ মি. | ৬:১৬ মি. |
| ২২ | ১২ মার্চ | বৃহস্পতিবার | ৪:৪৩ মি. | ৪:৪৩ মি. | ৬:১৭ মি. |
| ২৩ | ১৩ মার্চ | শুক্রবার | ৪:৪২ মি. | ৪:৪২ মি. | ৬:১৭ মি. |
| ২৪ | ১৪ মার্চ | শনিবার | ৪:৪১ মি. | ৪:৪১ মি. | ৬:১৮ মি. |
| ২৫ | ১৫ মার্চ | রবিবার | ৪:৪০ মি. | ৪:৪০ মি. | ৬:১৮ মি. |
| ২৬ | ১৬ মার্চ | সোমবার | ৪:৩৯ মি. | ৪:৩৯ মি. | ৬:১৯ মি. |
| ২৭ | ১৭ মার্চ | মঙ্গলবার | ৪:৩৮ মি. | ৪:৩৮ মি. | ৬:১৯ মি. |
| ২৮ | ১৮ মার্চ | বুধবার | ৪:৩৭ মি. | ৪:৩৭ মি. | ৬:২০ মি. |
| ২৯ | ১৯ মার্চ | বৃহস্পতিবার | ৪:৩৬ মি. | ৪:৩৬ মি. | ৬:২০ মি. |
| ৩০ | ২০ মার্চ | শুক্রবার | ৪:৩৫ মি. | ৪:৩৫ মি. | ৬:২১ মি. |
১লা রমযান চাঁদ দেখার উপর নির্ভরশীল।
উল্লেখ্য, দেশের অন্যান্য বিভাগ ও জেলার সাহরী ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে।
রোজার আরবি নিয়ত
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
রোজার নিয়তের বাংলা উচ্চারণ : নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
রোজার নিয়তের অর্থ : হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।


Pingback: তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? বিস্তারিত ইসলামিক ব্যাখ্যা