বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের আজকের খেলা
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের আজকের খেলা

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের আজকের খেলা

মহিলা বিশ্বকাপের ১১ তম ম্যাচে আজ নিউজিল্যান্ড মহিলা দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে দুপুর ৩ঃ৩০ মিনিটে।ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি তে অবস্থিত Barsapara Stadium বা ACA Stadium এ। বিসিবি নির্বাচন ২০২৫ ফলাফল। নির্বাচিত নতুন সভাপতি ও পরিচালক বৃন্দ কারা?

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (মহিলা) হেড টু হেড

এর আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দল মুখোমুখি হয়েছিল চারবার। প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে নিউজিল্যান্ডের মাটিতেই। চারটি ম্যাচের মধ্যে দুটো ম্যাচেই নিউজিল্যান্ড জয় লাভ করেছিল এবং বাকি দুটো ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এখনো কোন ম্যাচে জয় ছিনিয়ে আনতে সক্ষম হয় নাই।

তারিখ ম্যাচ ভেন্যুবিজয়ী দলজয় ব্যাবধান
17/12/2022Seddon Park,Hamilton
14/12/2022McLean Park,Napier
11/12/2022Sky Stadium,Wellingtonnew zealandwin by 8 wickets
07/03/2022University Oval ,Dunedinnew zealandwin by 9 wickets
NEW ZELAND W vs BANGLADESH W Stats

মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫

ভারত বনাম শ্রীলংকার ম্যাচের মধ্যে দিয়ে চলমান মহিলা বিশ্বকাপ শুরু হয় ১ই অক্টোবর। বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচ খেলে ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। উক্ত ম্যাচে চমৎকার প্রদর্শনীতে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পায় টাইগ্রেসরা।কিন্তু ২য় ওয়ানডেতে ইংল্যান্ড এর বিরুদ্ধে হোচট খায় বাঘিনীরা। দুর্দান্ত পারফর্মেন্স করেও ৪ উইকেটে হেরে যায় মারুফারা।

ঘুরে দাড়ানোর প্রত্যয় নিয়ে আজ ১০ই অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ৩য় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। চলতি বিশ্বকাপে ২ টি ম্যাচ খেলে ফেললেও এখনো জয়ের দেখা মেলেনি নিউজিল্যান্ড নারীদের।অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমে যথাক্রমে ৮৯ রান ও ৬ উইকেটে হেরে যায় তারা। তাই বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে তাদের কিছুটা হলেও কনফিডেন্সে পিছিয়ে থাকবে।

মহিলা ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল

২ ম্যাচের মধ্যে ১ টিতে জিতে ৮ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান টেবিলের ৫ নাম্বারে।নিউজিল্যান্ড ২ ম্যাচের ২ টিতেই পরাজিত হয়ে টেবিলের ৭ নাম্বারে অবস্থান করছে। যদিও icc ওডিআই রেংকিংয়ে বাংলাদেশ থেকে দুই ধাপ এগিয়ে আছে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল। বাংলাদেশের অবস্থান ৭ আর নিউজিল্যান্ডের ৫ নাম্বারে।

RANKINGTEAMpoint
1Australia W5
2England W4
3India W4
4South Africa W4
5Bangladesh W2
6Sri Lanka W1
7New Zeland W 0
8Pakistan W0
update womens world cup point table 2025

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *