চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল–গোমস্তাপুর–ভোলাহাট) আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বেসরকারি ফলাফলে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মিজানুর রহমান। ১৮৪টি কেন্দ্রের গণনা শেষে তার ঝুলিতে জমা পড়ে ১ লাখ ৬৯ হাজার ৫২৫ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৩২ ভোট। ফলে প্রায় ১৪ হাজার ৯৯৩ ভোটের ব্যবধানে জয়ী হন ড. মিজানুর রহমান।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট কার্যক্রম।
নির্বাচন চলাকালে দুই জেলায় ককটেল বিস্ফোরণসহ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিক চিত্র ছিল নিয়ন্ত্রণে। তবে ভোটের দিন পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে বিভিন্ন রাজনৈতিক দল ভোটের প্রক্রিয়া নিয়ে কিছু অভিযোগ উত্থাপন করেছে।
ভোটার উপস্থিতি প্রসঙ্গে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, দুপুর ২টা পর্যন্ত দেশের ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের তথ্য পাওয়া গেছে। ওই সময় পর্যন্ত গড় ভোটার উপস্থিতি ছিল ৪৭ দশমিক ৯১ শতাংশ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনে তিনি এ তথ্য তুলে ধরেন।
আরও সংবাদ
জীবনের প্রথম ভোট দিতে পারছেন না চবির হাজারো শিক্ষার্থী


Pingback: সাতক্ষীরা-২ আসনে ১ লাখ ৪৬ হাজার ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী জয়ী - Tips Breaf
Pingback: বড় ব্যবধানে জয়ী হচ্ছেন জামায়াত আমির - Tips Breaf