সাতক্ষীরা-২ আসনে ১ লাখ ৪৬ হাজার ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী জয়ী
সাতক্ষীরা-২ আসনে ১ লাখ ৪৬ হাজার ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী জয়ী

সাতক্ষীরা-২ আসনে ১ লাখ ৪৬ হাজার ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি মোট ২ লাখ ৬০ হাজার ৪২৩ ভোট অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুর রউফ পান ১ লাখ ১৪ হাজার ৩৩২ ভোট। ফলে ১ লাখ ৪৬ হাজার ৯১ ভোটের বিশাল ব্যবধানে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হন।

নির্বাচনকে ঘিরে পুরো আসনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি ছিল। বড় ব্যবধানের এই ফলাফলকে স্থানীয়রা জামায়াতের শক্ত সাংগঠনিক কাঠামো, তৃণমূল পর্যায়ে সক্রিয়তা এবং প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতার প্রতিফলন হিসেবে দেখছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ জয় শুধু একটি আসনের সাফল্য নয়; বরং সাতক্ষীরা অঞ্চলে দলটির প্রভাব ও ভোটব্যাংকের শক্ত অবস্থানেরও ইঙ্গিত দেয়। নির্বাচনের ফলাফল প্রকাশের পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় এবং সমর্থকরা বিজয় মিছিল বের করেন।

আরও সংবাদ
জীবনের প্রথম ভোট দিতে পারছেন না চবির হাজারো শিক্ষার্থী

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনেও জয়ী জামায়াতের প্রার্থী

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *