নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার রেজাল্ট, দেখুন এক ক্লিকেই
© ফাইল ছবি

নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার রেজাল্ট, দেখুন এক ক্লিকেই

নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার রেজাল্ট—২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ রবিবার (১ মার্চ) রাতে প্রকাশিত হয়েছে। প্রার্থীরা এই ফলাফল সহজেই দেখতে পারবেন bnmc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।

নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি ৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে (কোড অনুযায়ী) নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার রেজাল্ট অনুযায়ী অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীরা মেধাক্রম ও কোটার ভিত্তিতে অপেক্ষমাণ তালিকায় থাকবে।

ফলাফল দেখতে ক্লিক করুন এবং বিস্তারিত তথ্য, ভর্তির তারিখ ও নির্দেশনা পরবর্তীতে www.bnmc.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত হবে। নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার রেজাল্ট শিক্ষার্থীদের জন্য আগামী ভর্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ নির্দেশিকা হিসেবে বিবেচিত হবে।

রেজাল্ট দেখুন এখানে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *